পিরোজপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুরে থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার দুপুর ২ টার দিকে পিরোজপুর শহরতলীর খামকাটা এলাকা থেকে সাইফুল সেখ (৩৫) এবং জসিম খান (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাইফুল শহরতলীর কুমারখালী এলাকার মৃত হাই সেখের ছেলে এবং জসিম খামকাটা এলাকার আব্দুস সত্তার খানের ছেলে।
অন্যদিকে, পিরোজপুর থানার এসআই আমিনুল ইসলাম ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার রাতে সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আরিফ সিকদার (২৩) এবং তারেক সেখ (২৪) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার শক্তিশালী সিন্ডিকেট তৈরী হয়েছে। ক্ষমতাসীন দলেল যুব সমাজের একটি গ্রুপ এ মাদক সিন্ডিকেটের সাথে জড়িত।
