প্রধান সূচি

অবিরাম বৃষ্টিতে মঠবাড়িয়ায় ফসলের ব্যাপক ক্ষতি

গত চারদিনের অব্যাহত বৃষ্টিতে মঠবাড়িয়ায় আমন ধানসহ শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অসময়ের বৃষ্টিতে দুধওয়ালা আমন ধান ক্ষেত ক্ষতিসহ চার হাজার হেক্টর জমির খেসারী, ১শ’ হেক্টর জমির আলু, ১৫ হেক্টর জমির সরিষা, ৩ হেক্টর জমির গমের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়াও ১শ’ হেক্টর জমিতে শীতকালীন পালং শাক, টমেটো, বেগুন, মুলা, শিম, ফুলকপি, বাধাকপি ক্ষতিগ্রস্থ হয়। যদিও বেসরকারীভাবে এর ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেশী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৃষ্টি যদি অব্যহত থাকে এবং মাঠে পানি জমে থাকলে উল্লেখিত ফসলের ক্ষেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হবে। তবে ২/১ দিনের মধ্যে রোদ উঠে গেলে ক্ষতির পরিমাণ কম হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial