প্রধান সূচি

নাজিরপুরে ইয়াবা ও গাজাসহ মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলে আটক 

নাজিরপুরে ২শ’ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজাসহ সোহাগ শেখ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোহাগ শেখ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফের ছেলে।

থানা সূত্রে জানা যায়, আটক সোহাগ শেখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু হওয়া একটি মামলার পলাতক আসামী। নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল হালিমের নেতৃত্বে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) খোকন দেবনাথ ও জিয়াউল হক গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজাসহ মাদক বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সোহাগ শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial