প্রধান সূচি

Friday, December 8th, 2017

 

পিরোজপুর মুক্ত দিবস পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্যে আজ শুক্রবার সকালে পিরোজপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে পিরোজপুর মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে স্বাধীনতা চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর স্বাধীনতা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।পরে স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, অতিরিক্ত জেলা প্রাশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার,বিস্তারিত পড়ুন


নাজিরপুরে ইয়াবা ও গাজাসহ মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলে আটক 

নাজিরপুরে ২শ’ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজাসহ সোহাগ শেখ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোহাগ শেখ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফের ছেলে। থানা সূত্রে জানা যায়, আটক সোহাগ শেখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু হওয়া একটি মামলার পলাতক আসামী। নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল হালিমের নেতৃত্বে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) খোকন দেবনাথ ও জিয়াউল হক গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ার মিরুখালী এসএসসি কেন্দ্র স্থগিত

মঠবাড়িয়ায় জেএসসি পরীক্ষায় অসাধুপায়ে বাহির থেকে উত্তর পত্রে লিখে দেয়া ও ব্যাপক অনিয়মের অভিযোগে স্থানীয় মিরুখালী স্কুল এন্ড কলেজের আসন্ন এসএসসি কেন্দ্র স্থগিত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এদিকে এসএসসি কেন্দ্র স্থগিতের খবরে শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে  জানা গেছে, সদ্য সমাপ্ত জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রের শিক্ষার্থী মাইনুল ইসলাম উত্তরপত্রের সাথে বাহির থেকে লিখে আনা অতিরিক্ত উত্তরপত্র (লুচ সীট) গেঁথে দেয়। বরিশাল বোর্ড কর্তৃপক্ষ খাতা মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর হাতের লেখার সাথে অতিরিক্তবিস্তারিত পড়ুন


জমি নিয়ে বিরোধের জের

নাজিরপুরে কৃষকদল নেতার হামলায় আহত ব্যক্তির মৃত্যু

জেলার নাজিরপুরে কৃষকদল নেতার হামলায় আহত বাদশা শেখ (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনায় আহত হয়ে বাদশা শেখ বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে শহীদ হাওলাদারের বাড়ীর সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত রাঙ্গা মিয়া শেখের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত বাদশা শেখের নানা মৃত আব্দুল গনি শেখের কোন পুত্র সন্তান না থাকায় বাদশাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের ৯ শিক্ষককে এমপিওভুক্তি করার নির্দেশ

মঠবাড়িয়ার মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের ৯ জন শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রায় দেন। মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। ওই কলেজের প্রভাষক প্রশান্ত কুমার মিত্র, মুহাম্মদ আবদুল কাইয়ুম, বদরুজ্জামান সিকদার, বিশ্বজিৎ চক্রবর্তী, দীপংকর সিকদার, ফাতেমাতুজ্জোহরা, সিরাজুল হক, প্রনব চৌধুরী, জাহিদ হাসান এর করা রিট আবেদনে মহামান্য হাইকোর্ট এ রায় প্রদানবিস্তারিত পড়ুন


আজ পিরোজপুর মুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর, পিরোজপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে অগ্রসরমান মুক্তিবাহিনীর সংবাদে ভীত হয়ে পিরোজপুর থেকে পাক হানাদার বাহিনী পালিয়ে যায়। তৎকালীন মহাকুমা শহর হয় শক্রমুক্ত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার তৎকালীন লেফটেনেন্ট জিয়াউদ্দিন আহমেদ এর নির্দেশে পিরোজপুরের হুলারহাট রাস্তা দিয়ে সুবেদার আবেদ আলী খান, পাড়েরহাটের গাজীপুরের রাস্তা দিয়ে ইয়ং অফিসার শামসুল হক খান এবং কদমতলা রাস্তা দিয়ে হাবিবুর রহমান সিকদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শহর অভিমুখে আসতে থাকে। এ খবরে পাকবাহিনী ভীত হয়ে পড়ে এবং তারা তড়িঘড়ি করে পিরোজপুর ত্যাগ করে। এর আগে স্বরূপকাঠী পেয়ারাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial