প্রধান সূচি

মঠবাড়িয়ায় ফাঁদে মেছো বাঘ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামে মাহবুব হাওলাদার (৩০) এর পাতা ফাঁদে মঙ্গলবার রাতে দুটি বিরল প্রজাতির দাস বাঘ (মেছো বাঘ) ধরা পড়েছে। বাঘ দুটি দেখতে বাদুরা বাজারে উৎসুখ মানুষ ভিড় জমাচ্ছে।
স্থানীয় বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শরীফ জানান, বেশ কিছু দিন ধরে এলাকায় মাংস খেকো খাটাশ রাতের বেলায় গৃহপালিত হাঁস-মুরগি খেয়ে আসছিল। খাটাশ ধরার জন্য ওই গ্রামের সৈয়দ হাওলাদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী মাহবুব ফাঁদ পাতে। মঙ্গলবার রাতে ফাঁদে এক সঙ্গে ২টি দাস বাঘ ধরা পড়ে। স্থানীয় লোকজন ১টি বাঘ সাথে সাথে পিটিয়ে মেরে ফেলে। তবে এলাকার অনেকে আটককৃত বাঘ দুটি চিতা বাঘ বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার জিএম সরফরাজ জানান, স্থানীয় সামাজিক বন ও পরিবেশ (বন বিভাগ)কে অবহিত করেছি। বাঘ দু’টি বিরল প্রজাতির হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial