ইন্দুরকানীতে মাদ্রাসার ছাত্রী উধাও
ইন্দুরকানী মডেলিং এর প্রলোভনে দেখিয়ে এক মাদ্রাসার ছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিন দিনেও ওই ছাত্রীর খোঁজ মেলেনি। এ ঘটনায় ছাত্রীর মা খাওলা খানম বেবি শুক্রবার ইন্দুরকানী থানায় তার মেয়ে পত্তাশী এস. দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী আবিদা সুলতানার উধাও হওয়ার বিষয়ে ইন্দুরকানী থানায় একটি ডায়রী করেছেন।
স্থানীয় ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে ছাত্রী আবিদা সুলতানা বাড়ি থেকে বের হয়। পরে মডেলিং তারকা হবে বলে এক অপরিচিত মেয়ের ফোনে চাড়াখালী চৌরাস্তা এলাকায় সে কাউকে না বলে একাই চলে যায়। মাদ্রাসা ছুটি হলেও আবিদা বাড়ি না ফেরায় তার মা বিভিন্ন স্থানে খোঁজে। বাড়ি না ফিরে ওই রাতে ঢাকা থেকে আবিদা তার নিজের মোবাইল তার মায়ের সাথে কথা বলে জানায়, “মা আমি ভাল আছি। আমি আমার এক বান্ধবীর বাসায় আছি।”
এছাড়া আবিদা তার অপর এক বান্ধবী মাদ্রাসা ছাত্রী রেশমার ফোনে মেসেস পাঠিয়ে জানায়, “আম্মু যেন কোন চিন্তা না করে আমি এক বান্ধবীর বাসায় আছি, ভাল আছি।”
মাদ্রাসা ছাত্রীর মা বেবি আক্তার জানান, আমার মেয়েকে কে বা কারা প্রলোভন দেখিয়ে উঠিয়ে নিয়েছে। আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফেরত চাই।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, মাদ্রাসা ছাত্রীর নিখোঁজের বিষয় তার মা শুক্রবার থানায় সাধারন ডায়রী করেছে। আমরা তার সন্ধানের জন্য চেষ্টা করছি।
