শুক্রবার থেকে পিরোজপুরে শুরু হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ
পিরোজপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম- ২০১৭ আগামী পহেলা ডিসেম্বর উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে বুধবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির এক সভা জেলা প্রশসাক মোঃ খায়রুল আলম সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে পিরোজপুরের মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. এম এ মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, উপ পরিচালক সমাজসেবা মোঃ আল মামুন তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলার পিরোজপুর পৌরসভা এবং সদর উপজেলার ৭ ইউনিয়নে আগামী পহেলা ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারী ২০১৮ পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পিরোজপুর পৌরসভাসহ সদর উপজেলায় সর্বমোট ১ লক্ষ ১৪ হাজার ৯৭ জনকে স্মার্ট কার্ড প্রদান করা হবে। এর মধ্যে ২ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত পৌর ভবনে পিরোজপুর পৌরসভার ৩৯ হাজার ৯ শত ২টি, ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত কদমতলা জর্জ হাই স্কুলে কদমতলা ইউনিয়নে ১০ হাজার ২শত ৮টি, ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কলাখালী ইউনিয়ন পরিষদে কলাখালী ইউনিয়নে ৭ হাজার ৯শত ১৮টি, দুর্গাপুর ইউনিয়নে পহেলা জানুয়ারি’১৮ থেকে ৪ জানুয়ারি’১৮ পর্যন্ত দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২ শত ৭টি, ৭ জানুয়ারি’১৮ থেকে ৯ জানুয়ারি’১৮ পর্যন্ত তেজদাসকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টোনা ইউনিয়নে ৯ হাজার ১শত ৮০, শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের শারিকতলা দাখিল মাদ্রাসায় ১১ জানুয়ারি’১৮ থেকে ১৪ জানুয়ারি’১৮ পর্যন্ত ৮ হাজার ৬শত ৯১টি, শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৬ জানুয়ারি’১৮ থেকে ২০ জানুয়ারি’১৮ পর্যন্ত ইউনিয়নের ১২ হাজার ৫শত ৩০টি এবং শংকরপাশা ইউনিয়নের ১৫ হাজার ৪শত ৬১ জনের মাঝে ২২ জানুয়ারি’১৮ থেকে ২৮ জানুয়ারি’১৮ পর্যন্ত শংকারপাশা ইউনিয়ন পরিষদে এ কার্ড বিতরণ করা হবে।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ বলেন, এই কার্যক্রম সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে ব্যাপক প্রচারনা চালানো এবং কার্ড প্রদানের সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। এ লক্ষে কয়েকটি গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান বলেন, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী পহেলা ডিসেম্বর কার্ড প্রদান কার্যক্রম উদ্ভোধন করা হবে এবং ২ ডিসেম্বর পিরোজপুর পৌরভবনে পৌর এলাকার নাগরিকদের মাঝে কার্ড বিতরণ করা হবে।
