ভান্ডারিয়ায় বিট পুলিশিং ফোরামের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় ভান্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড কলেমা চত্বরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক নিরোধে জনসচেতনতা মূলক বিট পুলিশিং ফোরামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার সকালে এক আলোচনা সভায় পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জেপির যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াস, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপন, কৃষক দলের উপজেলা সভাপতি মোঃ মহসিন মিয়া শাহীন, বাস মালিক সমিতির মোঃ সেন্টু মোল্লা, অটোরিকশা সমিতির সভাপতি বাহাদুর সরদার প্রমূখ। এসময় বাস, অটোরিকশা সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে উপজেলা হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাথে স্থানীয় মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে একই বিষয়ে পৃথক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, শ্রীগুর সংঘ ভান্ডারিয়া উপজেলা খাশার সভাপতি হিরালাল কর্মকার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সহ-সভাপতি মলঙ্গী রতন কুমার, বিধান চক্রবর্তী, সঞ্জীব কুমার মজুমদার, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, ইউনিয়ন কমিটির সভাপতি শান্তি রঞ্জন বড়াল, প্রবীর হাওলাদার মিন্টু, শংকর রায়, মদন মোহন মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার ও সুজন কর্মকার প্রমূখ।
সভায় উপরোক্ত বিষয় ছাড়াও জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) এর আমন্ত্রণে আগামী ৩রা ডিসেম্বর ভান্ডারিয়ায় বাংলাদেশে নিজুক্ত বাংলাদেশরে বন্ধু রাষ্ট্র ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা এর শুভাগমন উপলক্ষে উপজেলা হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থণা জানানোর জন্য প্রস্ততু নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপজেলার ৪৪টি পূজা মন্দির কমিটির সভাপতি,সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
