বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন
টিপু সভাপতি আলতাফ সম্পাদক নির্বাচিত
বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ভোট গ্রহনের মধ্যদিয়ে ৩শ ৭৬ জন ভোটারদের মধ্যে ৩শ ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ১০টি ভোট বাতিল করা হয়। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেলের ডক্টর এ.কে আজাদ ফিরোজ (টিপু) সভাপতি ও আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেলের মোঃ আলতাফ হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেলে এ্যাডভোকেট ডক্টর এ.কে আজাদ ফিরোজ টিপু ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী আইনজীবী ঐক্য পরিষদের এ্যাডভোকেট এ.কে.এম. আঃ হাই পেয়েছেন ১৬৮ ভোট। সাধারন সম্পাদক পদে আইনজীবী ঐক্য পরিষদের এ্যাডভোকেট মোঃ আলতাফ হোসেন ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেলে এ্যাডভোকেট আলহাজ¦ সৈয়দ জাহিদ হোসেন পেয়েছেন ১৭২ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের তুষার কান্তি বসু ১৯২ ভোট পেয়ে বিজীয় হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী আইনজীবী ঐক্য পরিষদের চাকলাদার সাহাব উদ্দীন আহমেদ পেয়েছেন ১৬৯ ভোট। জুনিয়ার সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সলিমুল্লাহ শেখ সেলিম ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী আইনজীবী ঐক্য পরিষদের মোঃ এনায়েত হোসেন পেয়েছেন ১৫৬ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কাজী মোঃ আহসান কবির মুক্ত ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী আইনজীবী ঐক্য পরিষদের এস.এম জিন্না পেয়েছেন ১৫৭ ভোট।
নির্বাহী সদস্য পদে বীথিকা রাণী পাল, রোকসানা পারভীন রুপা, স্মৃতিকণা মজুমদার, ফারজানা খাতুন সাথী, মোঃ শাহিন তালুকদার ও শেখ মোশারফ হোসেন নির্বাচিত হয়েছে।
