বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে
পিরোজপুর প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর ‘মেমরিয়াল অব দ্যা ওয়ার্ল্ড রেজিষ্ট্রার’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামান্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে পিরোজপুরে যথাযজ্ঞ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর এখানে সমবেতদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক।
এরপর কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সাংবাদিক গৌতম চৌধুরী। শেষে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ও আ ফ ম রেজাউল করিমের পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়া শিশু একাডেমীর আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে নানা বয়সী বিপুল সংখ্যক প্রতিযোগি অংশ নেন।
