নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা শুরু
পিরোজপুরে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালার শুরু হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় পুরাতন ডিসি অফিসে বিশ্ববিদ্যালয় প্রাপ্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না। বেসরকারি সংস্থা রিক ও মহিলা পরিষদের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রূপান্তর খুলনার পরিচালক শাহাদাৎ হোসেন বাচ্চু।
প্রথম দিনের প্রশিক্ষন শেষে আয়োজিত সভায় মহিলা পরিষদের পিরোজপুরের সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ মান্নান। এসয় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মিনারা বেগম, অ্যাডভেকেট আহসানুল কবির বাদল, সহযোগী অধ্যাপক মিজানুল রহমান।
উল্লেখ্য, প্রায় আড়াইমাস ব্যাপী এ প্রকল্পে পিরোজপুরের উদিয়মান ১৯ জন নারী পুরুষ অংশ গ্রহণ করছেন।
