প্রধান সূচি

সাংবাদিক কাজী রিপনের মায়ের দাফন সম্পন্ন

ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের বাসিন্দা সাবেক পাম্প অরারেটর মরহুম শাহাবুদ্দিন কাজীর স্ত্রী ও বিডিলাইভ ২৪.কম এর বরিশাল ব্যুরো সাংবাদিক কাজী রিপনের মা মোসাম্মৎ পারুল বেগম (৬৮) এর জানাজা নামাজ সোমবার সকাল ১০টায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজ পরিচালনা করেন পৈকখালী বাজার জামে মসদিরে ইমাম মাওলানা রেদওয়ান উল্লাহ্। জানাজায় অন্যান্যের মধ্যে জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহিন হাওলাদার, সাবেক যুবসংহতী নেতা শওকাত ইকবাল লিটু তালুকদার, ছাত্রসমাজ নেতা সুজন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজা নামাজে শরিক হন।

এদিকে সাংবাদিক রিপনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দৈনিক মতবাদ, কীর্তনখোলা, আজকের পরিবর্তন ও দৈনিক পিরোজপুর কণ্ঠ পরিবার।

উল্লেখ্য; রবিবার রাতে বার্ধক্যজনিত কারনে বরিশালের বাসায় মারাযান তিনি। মৃত্যু কালে ১ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial