অবনী সভাপতি ॥ শোয়েল সম্পাদক
চিতলমারীতে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটের চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বড়বাড়িয়া জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী মোহন বসুকে সভাপতি ও সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম শোয়েল মোল্লাকে সাধারণ সম্পাদক পদে মনোনিত করে তিন বছর মেয়াদী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
রবিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় সাবেক সভাপতি হরেন্দ্র নাথ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মুজিবর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য ও চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, বাগেরহাট জেলা শিক্ষক সমিতিরি সভাপতি আঃ মান্নান ও সাধারন সম্পাদক মুকন্দ কুমার দাস প্রমূখ। এছাড়াও সম্মেলনে উপজেলার ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
