মঠবাড়িয়ায় কর্মচারী কল্যাণ সমিতির সম্মেলন
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি মঠবাড়িয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ডাক বাংলো-এ অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আরিফ-উল-হক। মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, প্রভাষক জুলহাস শাহীন, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, শিবাজী মজুমদার শিবু প্রমুখ।
সম্মেলনে মোস্তফা কামাল সভাপতি, নাসির উদ্দিন সাধারন সম্পাদক ও সোহাগ মাতুব্বরকে সাংগঠনিক সম্পাদকসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় সুধী সমাবেশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাহারাইন থেকে পালিয়ে আসা প্রতারক হাফিজ মঠবাড়িয়ায় গ্রেফতার »
