মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পার্শবর্তী বরগুনার তালতলী থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার ভোর রাতে থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমাদুল হক এনামুল (৪০)কে গ্রেফতার করেছে। এমাদুল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আঃ ছত্তার মাষ্টারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সিআর ৩১৮/০৯) মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী এমাদুলকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ॥ গ্রেফতার-১ »
