প্রধান সূচি

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার বিকেলে মো. মিজানুর রহমান (৩৯) নামের এক ইউপি সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মিজান উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য।

জানা গেছে, বিকেলে ভান্ডারিয়া বাজার থেকে নিজের মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী বাজার এলাকার ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের হানিফ মাস্টারের বাড়ি সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার টেম্পুর সাথে ধাক্কা লাগলে মিজান সিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরণ করে। বরিশাল নেয়ার তার অবস্থা সংকটাপন্ন দেখে স্বজনরা পথে ঝালকাঠী হাসপাতালে ভর্তি করা হলে সেখানের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাত হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, ট্রলার টেম্পুটি আটক করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুতে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে মিজানরে এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial