শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে … একেএমএ আউয়াল এমপি
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল বলেছেন, বঙ্গবন্ধু’র এই বাংলায় রাজাকার, সন্ত্রাসী ও জঙ্গীবাদের কোন স্থান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং এ দেশকে সন্ত্রাসী ও জঙ্গীবাদমুক্ত করতে যুবলীগের সকল স্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে অব্যাহত রেখে তাঁর হাতকে আবারও শক্তিশালী করতে হবে।
বুধবার বিকেলে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা পালন উপলক্ষে জেলা যুবলীগের একাংশ আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একেএমএ আউয়াল বলেন, যারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাদের থেকে দূরে থেকে নিজে ও নিজের দলকে কলুষমুক্ত রাখুন।
পিরোজপুর জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহ আলম, অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, দিলীপ সাধু, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদ, সাধারণ সম্পাদক শাহিদা বারেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সেন্টু, নুরুল হুদা আলম, এডভোকেট রাজ শেখর দাস, জাকির হোসেন খান, মাওলানা ফারুক আবদুল্লাহ, পিরোজপুর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আম্মান লিটন। সমাবেশে বৃষ্টি উপক্ষো করে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে এর আগে গত ১১ নভেম্বর পিরোজপুর শহরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর নেতৃত্বে জেলা যুবলীগের র্যালী ও টাউন ক্লাব মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদারসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
