প্রধান সূচি

Wednesday, November 15th, 2017

 

শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে … একেএমএ আউয়াল এমপি

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল বলেছেন, বঙ্গবন্ধু’র এই বাংলায় রাজাকার, সন্ত্রাসী ও জঙ্গীবাদের কোন স্থান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং এ দেশকে সন্ত্রাসী ও জঙ্গীবাদমুক্ত করতে যুবলীগের সকল স্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে অব্যাহত রেখে তাঁর হাতকে আবারও শক্তিশালী করতে হবে। বুধবার বিকেলে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা পালন উপলক্ষে জেলা যুবলীগের একাংশ আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় খান সাহেব কিন্ডার গার্টেন’র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ভান্ডারিয়ায় বুধবার খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় পার্টির (জেপি)’র কেন্দ্রীয় নেতা  এবং  ভান্ডারিয়া উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। সভায় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জমাদ্দার, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেনবিস্তারিত পড়ুন


বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

পিরোজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এর সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে একই সভাকক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেষ্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ^প্রমাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে জেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ নভেম্বর পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন


নাজিরপুরে শিক্ষিকার ঘরে আপত্তিকর অবস্থায় আ’লীগ নেতা !

পিরোজপুরের নাজিরপুরে নির্ঝন কান্তি বিশ্বাস নামে এক আওয়ামী লীগ নেতাকে এক স্কুল শিক্ষিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক । ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে উপজেলার শ্রীরামকাঠী বন্দরে। বিষয়টি টক অব দ্যা উপজেলায় পরিনত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সরেজমিন গিয়ে আওয়ামী লীগ নেতা নির্ঝন কান্তি বিশ্বাসকে ওই শিক্ষিকার ঘরে পাওয়া যায়। এ সময় প্রতক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা নির্ঝন কান্তি বিশ্বাস ওই শিক্ষিকার কর্মস্থল উপজেলার দীর্ঘা ইউনিয়ন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি থাকাকালে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক তৈরী হয়। আর এ কারণেবিস্তারিত পড়ুন


পিরোজপুর বাণী পত্রিকার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক পিরোজপুর বাণী পত্রিকার প্রকাশনার ২৩ বছরে পদার্পন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার উদ্যোগে এ মতবিনিময় সভা এবং চা-চক্রের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, সাবেক সভাপতি ও পিরোজপুর বাণী’র প্রকাশক ও প্রধান সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (এ কে আজাদ), বাংলা টিউবিউন এর জেলা প্রতিনিধি আরিফ মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি খালিদবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নবান্ন উৎসব পালিত

পিরোজপুরে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে নবান্ন উৎসব পালন করা হয়েছে। বুধবার অফিসার্স ক্লাব মিলনায়তনে সকাল ১১টায় ১ম থেকে ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ছবি আঁকা প্রতিযোগিতার মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়। বিকেলে পিঠা উৎসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সেখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  মো. মোজাম্মেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান প্রমুখ।


কাউখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ স্লোাগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কাউখালী উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি বের করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক থেকে শুরু করে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, ডাঃ ওয়ালিউল্লাহ মিরাজ, স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।  


উপকূল দিবসের দাবিতে কাউখালীতে মানববন্ধন

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূল দিবস পালনের দাবিতে কাউখালীতে মানববন্ধন, আলোচনা সভা ও স্মারকলিপিসহ নানা কর্মসুচী পালন করেছে কাউখালী বর্ণমালা গ্রন্থগার। বুধবার সকালে কাউখালী হাসপাতাল রোডে আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল ১১টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কাউখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, বর্ণমালা গ্রন্থগারের সভাপতি রবিউল হাসান রবিন, যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারন সম্পাদক লিটন কৃষ্ণ কর, ফারিয়ার রাজুবিস্তারিত পড়ুন


সিডর দিবসে কাউখালীতে তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

সুপার সাইক্লোনখ্যাত ঘূর্ণিঝড় সিডরের ১০ বছর পূর্তিতে কাউখালীতে বুধবার থেকে দুই দিনব্যাপী ঘুর্ণিঝড় সিডরের চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এ তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজক উপজেলা তথ্য কেন্দ্র সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু। উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১০ ঘটিকায় এ প্রদশর্নীর উদে¦াধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়। প্রদর্শনীতে ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত কাউখালীসহ উপকুলের চিত্র ও সিডর নিয়ে সংবাদ পত্রের প্রকাশিত প্রতিবেদন প্রদর্শিত হয়। পরে উপজেলা তথ্যকেন্দ্রে সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লা থেকে মঙ্গলবার রাতে তাজিনুর আক্তার (১৩) নামের চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত তাজিনুর স্থানীয় থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ও সবুজনগরের মৃত সৈয়দ আলী হাওলাদারের মেয়ে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবের সংসারে তাজেনুর লেখাপড়া ছেড়ে মা তাছলিমা বেগম (৩০) এর সাথে ঝিয়ের কাজ করতে বাধ্য হয়। এনিয়ে তাজেনুর মানষিক বিপর্যায় হয়ে মঙ্গলবার দুপুরে বসতঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেয়। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial