Wednesday, November 15th, 2017
মঠবাড়িয়ায় সিডর দিবস পালিত
১৫ নভেম্বর ভয়াল সিডর দিবস উপলক্ষে উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় সিডর দিবস পালিত হয়েছে। সিডরে উপজেলার ১৭৫ জন নিহতের স্মরণে মসজিদে মসজিদে বুধবার যোহর নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে এলাকাবাসী। এছাড়া উপজেলার সবচেয়ে ক্ষয়-ক্ষতি এলাকা খেতাচিড়া গ্রামে গণকবর ও একই পরিবারের ৬ জন নিহতদের স্মরণে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বাচিব নেতা অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম পৃথক দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লাসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
সুন্দরবনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের বলেশ^র নদীর কাতলার খালে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু আব্বাস বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ডসহ ২ বনদস্যু নিহত হয়েছে। নিহতরা হলো সেকেন্ড-ইন- কমান্ড ইউসুফ ফকির ও রুহুল আমিন। এ সময়ে র্যাব ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহৃত ৭টি আগ্নেয়াস্ত্র ও ১২৪ রাউন্ড গোলাবারুদসহ বনদস্যুদের ব্যবহৃত মালামাল উদ্ধার করে। গতকাল বুধবার সকালে ঘন্টাব্যাপী এই ঘটনা ঘটে। নিহত বনদস্যুদের বাড়ী বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলায়। র্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব জানান, সুন্দরবনের শরনখোলা রেঞ্জে র্যাব সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার সকালে সুন্দরবনের কাতলার খাল এলাকায় টহল দিতে বেরবিস্তারিত পড়ুন
চিতলমারীতে সংখ্যালঘু পরিবারের বসত ঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটের চিতলমারীতে মঙ্গলবার গভীর রাতে ২টি সংখ্যালঘু পরিবারের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশিদের সাথে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আরুলিয়া গ্রামের ঋষিকেশ মন্ডল ও তার কাকাতো ভাই সুনিল মন্ডলের বসতঘরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়েবিস্তারিত পড়ুন
