মঠবাড়িয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি
মঠবাড়িয়া পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার দিনভর পৌর ভবনের সামনে কর্মবিরতিতে সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি পৌর সচিব হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, প্রধান হিসাব রক্ষক হাবিবুর রহমান, কাউন্সিলর মতিউর রহমান মিলন, সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিল্টন, পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ আলম, কামরুন্নাহার প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা পেনশন সুবিধা সরকারী কোষাগার থেকে প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও হস্থক্ষেপ কামনা করেন।
Please follow and like us:
« বাগেরহাটে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা »
