প্রধান সূচি

পিরোজপুরে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুজন-সুশাসনের জন্য নাগরিকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শহরের ক্লাব রোড থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুরাতন কালেক্টরেট ভবনের বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুজনের জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাপার জেলা সভাপতি প্রফেসর রুহুল আমীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রতুল ব্রহ্ম, আফতাব উদ্দিন কলেজের উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, সুজনের জেলা সহ-সভাপতি আফজাল হোসাইন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম শেখ, সুশাসনের জন্য প্রচার অভিযানের সদস্য সচিব মইনুল হাসান মুন্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত, বাপার জেলা যুগ্ম সম্পাদক আল নাহিয়ান মুন্না ও কলেজ ছাত্র ইয়াসিন হাওলাদার।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial