Sunday, November 12th, 2017
দেশ ও জাতির উন্নয়নে যুবলীগকে এগিয়ে আসতে হবে …. মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের তৎপরতা দেখে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। তারা উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে চাইছে। তাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশ ও জাতির উন্নয়নে যুবলীগকে এগিয়ে আসতে হবে। এজন্য যুবলীগকে আরো শক্তিশালী হতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আজ রবিবার রাতে জেলার ভান্ডারিয়া উপজেলায় যুবলীগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের অফিসের সামনেবিস্তারিত পড়ুন
জেলা বিএনপির সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলকে ঢাকা থেকে গ্রেফতারের প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। রবিবার দুপুরে পৌর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সামনে এ মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা হাসান আল মামুন, আশ্রাফুল আলম সজল, রিয়াজ মাতুব্বর প্রমুখ।
ভান্ডারিয়ায় দুঃস্থ রোগীকে লেবুলাইজার মেশিন বিতরণ
রবিবার সকালে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সমাজ সেবা বিভাগের যৌথ উদ্যোগে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির অর্থায়নে হামিদা বেগম (২৫) নামে এক দুঃস্থ রোগীকে লেবুলাইজার মেশিন প্রদান করা হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডাঃ এইচ.এম. জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মিজান সালাউদ্দিন উপস্থিত ছিলেন। একই সাথে গরীব অসহায় মানুষের মাঝে ঔষধ ও নগদ অর্থ তুলে প্রদান করা হয়।
পিরোজপুরে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সুজন-সুশাসনের জন্য নাগরিকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের ক্লাব রোড থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুরাতন কালেক্টরেট ভবনের বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুজনের জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাপার জেলা সভাপতি প্রফেসর রুহুল আমীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রতুল ব্রহ্ম, আফতাব উদ্দিন কলেজের উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, সুজনের জেলা সহ-সভাপতি আফজাল হোসাইন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম শেখ, সুশাসনের জন্য প্রচার অভিযানের সদস্য সচিব মইনুল হাসান মুন্না,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সওজ শ্রমিক কর্মচারীদের মানববন্ধন
সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের ৭ দফা দাবী আদায়ের লক্ষে ঘন্টাব্যাপী পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কার্যালয় সামনে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাহিদ হাসান বাদশা, ফারুক হোসেন, শাহ আলম, প্রকাশ চন্দ্র দাশ, সাখাওয়াৎ হোসেন, এবায়দুল হক, মাহাতাব হোসেন, মৃত্যূঞ্জয় হাওলাদার, আবুল হোসেন, সুলতান হোসেন ও আলতাফ হোসেন প্রমুখ।
পাইকগাছায় উপকূল দিবস পালিত
পাইকগাছায় র্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে উপকূল দিবস পালিত হয়েছে। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে কোস্টাল জানালিস্ট ফোরাম অব পাইকগাছা শাখা, পরিবেশ বাদী সংগঠন বনবিবি, প্রেসক্লাব পাইকগাছা ও আলোকযাত্রা দলের যৌথ আয়োজনে রবিবার সকাল ১১ টায় র্যালী শেষে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সিজেএফবি পাইকগাছা শাখা ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে উপকূল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রতন কুমার ভদ্র, পূজা উদযাপন পরিষদ পাইকগাছা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, ব্রতত্তি রায় শিশুবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আজিজাবাদ দরবার শরীফে দুই দিনব্যাপী মাহফিল সম্পন্ন
মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী আজিজাবাদ দরবার ও ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে দুই দিনব্যাপী ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল শুক্র ও শনিবার কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব আল-মিকাত মক্কাতুল মুকাররমা মসজিদের সাবেক খতিব, বিটিভি ও মাই টিভির ইসলামী ভাষ্যকার আলহাজ্ব হযরত মাওলানা মোঃ শামছুদ্দিন কাশেমী। প্রধান বক্তা ছিলেন মঠবাড়িয়া দক্ষিণ বন্দর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা শাহজালাল। ওয়াজ করেন টিকিকাটা নূরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলহাজ্ব হযরত মাওলানা তৈয়্যুবুর রহমান জেহাদী, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। মাহফিল পরিচালনা করেন মিঠাখালীবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা যুবলীগ ও অংগ সংগঠনের আয়োজনে উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য পিরোজপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ বজলুর রহমান মিন্টু, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান, মোঃবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বাটা সু ষ্টোরে অগ্নিকান্ড
ভান্ডারিয়া বাজারের আব্দুর রব সড়কে রবিবার ভোর পৌনে ৫ টার দিকে এক অগ্নিকান্ডে নাহিয়ান বাটা সুষ্টোর নামের একটি দোকানের মালামাল সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। আগুনের খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। দোকান মালিক মো. মিজানুল হকের দাবি অগ্নিকান্ডে ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. কাঞ্চন আলী মৃধা জানান, বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্বরূপকাঠিতে ফারিয়া সমিতির পূর্বাঞ্চল শাখার নির্বাচন সম্পন্ন
নানা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্বরূপকাঠি উপজেলার ফারিয়া সমিতির পূর্বঞ্চল শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত উপজেলার বন্দর বাজারের গাউছিয়া মার্কেটের তৃতীয়তলায় একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ মোসতাক আহম্মেদ সভাপতি, মোঃ ফয়সাল রেজা ফুয়াদ সম্পাদক এবং মোঃ শামিম হাসান সাংগঠনিক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৯৮ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আসাদুজ্জামান, ডা. মোঃ মেহেদী হাসান চৌধুরী, ডা. মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা গণ ফোরাম নেতা মোঃ মহিব্বুল্লাহ হাওলাদার, উপজেলাবিস্তারিত পড়ুন
