প্রধান সূচি

পিরোজপুরে বিএনপি সমর্থিত আইনজীবীদের মানববন্ধন পন্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও প্রধান বিচারপতির ‘বাধ্যতামূলক ছুটি’ এবং ‘গৃহবন্দী করার’ প্রতিবাদে পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন কর্মসূচি আওয়ামীপন্থী আইনজীবীদের বাধার মুখে পন্ড হয়ে গেছে।

গতকাল সমর্থিত কয়েকজন আইনজীবী মানববন্ধনের চেষ্টা করেন। এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও পিপি খান মো. আলাউদ্দিন এর নের্তৃত্বে সংগঠনের নের্তৃবৃন্দ বিএনপির মানববন্ধনে বাধা দেয় ও ব্যানার ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও পিপি খান মো. আলাউদ্দিন বলেন, আদালতের প্রধান ফটকে দাড়িয়ে বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী আদালতে আসা লোকজন ওআইনজীবীদের চলাচলে বিঘœ সৃষ্টি করায় আমরা তাদেরকে বাঁধা দিয়েছি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সেক্রেটারী এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ জানান, ফোরামের মানববন্ধন চলাকালে এক পর্যায়ে ও পিপি খান মো. আলাউদ্দিন এসে উচ্চস্বরে মানববন্ধন বিরোধী বক্তব্য দিতে থাকেন এবং হঠাৎ করে উত্তেজিত হয়ে আমাদের ব্যানার টেনে হিঁছড়ে ছিঁড়ে ফেলেন।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial