প্রধান সূচি

Thursday, October 12th, 2017

 

জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

বাগেরহাটে শ্রমিকলীগের পরিচিতি সভা ও কেক কাটা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাট জেলা শ্রমিকলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও শ্রমিকলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খান আবু বক্কার সিদ্দিক এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের এমপি আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হলে এলাকার উন্নয়ন আদায় সম্ভব হয়

…আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সকলের সচেতনতা থাকলে এবং পাশাপাশি সবাই একত্রে থেকে কাজ করলে এ অধিকার আদায় সহজ হয়। ঝগড়া-ফ্যাসাদ-বিবাদ, কলহ-কাইজ্জা উন্নয়নের প্রতিবন্ধক বলে সকলকে এসব পরিহার করতে হবে। তিনি বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলায় পশ্চিম রাজপাশা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ধাওয়া ইউনিয়নে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ লাইনের উদ্ধোধন এবং ওই ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উপর এক মতবিনিময় সভা ও উঠান বৈঠকে এলাকাবাসীর উদ্দেশ্যে আরও বলেন, এ সরকারের আমলে অতীতের তুলনায় বেশী বেশী কাজ হচ্ছে। দেশ স্বাধীন হয়েছেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে পৌর শহরের টিএন্ডটি সড়কে ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর বেপারী (৩২) ও ইব্রাহীম বেপারী (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে গাজা সেবনের সরঞ্জমাদিসহ একশ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর বেপারী দক্ষিণ মিঠাখালী গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে এবং ইব্রাহীম বেপারী একই এলাকার আলী আকুব্বর বেপারীর ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


মঠবাড়িয়ায় রুপালী নার্সারী উদ্বোধন

সকল প্রকার ফলদ গাছ উৎপাদন ও বিপণনের লক্ষে মঠবাড়িয়া পৌর শহরের বহেরা তলায় রুপারী নার্সারী নামে একটি খামার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান নার্সারিটি উদ্বোধন করেন। এসময়ে অধ্যাপক আনসার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা এমাদুল হক, প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, আ’লীগ নেতা ফজলুল হক মনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুনিল কুমার বেপারী, সৌদী প্রবাসী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন, আবদুল্লাহ আল মামুন, নার্সারীর পরিচালক আঃ সালাম হাওলাদার ও সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার প্রমূখ।


নাজিরপুরে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

প্রভাবশালীদের চাপের মুখে এলাকা ছেড়েছে ধর্ষিতা

নাজিরপুরে ৯ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। ধর্ষক পরিতোষ বড়াল এক সন্তানের জনক সে ওই গ্রামের মৃত প্রফুল্ল বড়ালের ছেলে। ধর্ষিতা উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ঘটনার পর প্রভাবশালী ধর্ষক পরিবারের চাপের মুখে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে ধর্ষিতা ওই স্কুল ছাত্রী। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উথান মন্ডল জানান, হতদরিদ্র পরিবারের পিতৃহারা ওই ছাত্রীকে বাড়ীতে একা রেখে তার মা আত্মীয় বাড়ীতেবিস্তারিত পড়ুন


কাউখালীতে শিশুদের মৌসুমি প্রতিযোগিতা

কাউখালীতে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে শিশুদের মৌসুমি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, আঞ্চলিক দলীয় নৃত্য ও সমবেত দেশাত্মবোধক জারিগানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসকে জাবিদ হোসেন, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, উত্তরায়ণ খেলাঘর আসরের সদস্য ও কাজী হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বীথিকা সাহা, শিক্ষক স্বপন বিশ্বাস ও মেরিনা আক্তার প্রমূখ। প্রতিযোগিতায় সমবেত দেশাত্মবোধক জারিগানে সূর্যোদয় খেলাঘর আসর,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে কমিউনিটিং পুলিশিং সভা অনুষ্ঠিত

ইন্দুরকানীতে কমিউনিটিং পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী কলেজের সভাকক্ষে কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী কলেজের পরিচালনা কমিটির সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সগির, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, ইন্দুরকানী কমিউনিটিং পুলিশিং এর সভাপতি মাহামুদুল হক দুলাল, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন সেলিম ইন্দুরকানী কলেজের প্রভাষক শারমিন হোসেন প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের বাল্য বিবাহ ও ইভটিজিং বন্ধ জংগিবাদে না জড়ানোর আহবান জানান। এছাড়া মাদক কে পরিহার করে লেখা পড়ায় মনোনিবেশ করার আহবান জানান।


ইন্দুরকানীতে জামায়াতের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি

সাঈদীর নিজ ইন্দুরকানীতে উপজেলা জামায়াতের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি। বৃহস্পতিবার দেশ ব্যাপি জামায়েত ইসলামির ডাকা হরতালে এই উপজেলায় সব ধরনের যান বাহন চলাচল করেছে। অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাভাবিক ভাবে চলছে। এখানে কোন হরতাল সমার্থকদের মাঠে দেখা যায় নি। ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান এ থানায় হরতালের কোন কর্ম সূচি লক্ষ করা যায় নি।


ইন্দুরকানীতে স্ত্রীকে বিদেশ পাঠিয়ে স্বামীর অবৈধ দেহ ব্যাবসা

ইন্দুরকানীতে স্ত্রীকে বিদেশ পাঠিয়ে স্বামী দীর্ঘদিন বাড়িতে অবৈধ দেহ ব্যবসা করে আসছে। স্থানীয় জনতা বুধবার রাতে উপজেলার চাড়াখালী গ্রামে মোসলেম খানের ছেলে সাহার আলীর বাড়ী থেকে এক দেহ ব্যবসায়ী নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ইন্দুরকানী থানা পুলিশ ঐ বাড়ী থেকে সাহার আলীর পিতা মোসলেম খানকেও আটক করেন। আটককৃত ঐ দেহ ব্যবসায়ী পিরোজপুরের স্বামী পরিত্যাক্তা রওশনারা (৩৫)। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সাহার আলী স্ত্রীকে বিদেশে পাঠিয়ে বিভিন্ন এলাকা থেকে মহিলাদের তার বাড়ীতে এনে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা করান। তবে রাতে পুলিশ দেহ ব্যবসায়ী মহিলাকে আটক করলেওবিস্তারিত পড়ুন


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য মটর র‌্যালি

বাগেরহাট বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য মটর র‌্যালি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে এসে র‌্যালিটি শেষ হয়। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন, বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য মীর এ্যাডঃ শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ও কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বশির উদ্দিন র‌্যালিতে অংশগ্রহন করেন। এছাড়াও বিভিন্ন শ্রেনি পেশার দুই শতাধিক লোকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial