Thursday, October 12th, 2017
বাগেরহাটের চুলকাটীতে মসজিদের জায়গা দখলের অভিযোগ মুসল্লিদের মানববন্ধন
বাগেরহাটের চুলকাটী বাজারে জামে মসজিদের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এক পক্ষ মসজিদের জায়গা ঘিরে রেখেছে। পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে ওই জায়গা নিয়ে। এনিয়ে এলাকার মুসল্লীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদের জায়গা দখল মুক্ত করতে বৃহস্পতিবার দুপুরে এলাকার মুসল্লিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এলাকাবাসী জানায়, খুলনা-মংলা মহাসড়কের পাশে বাগেরহাট সদর উপজেলার চুলকাটী বাজারে ৫০ বছর আগে ‘চুলকাটী বাজার জামে মসজিদ’ প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে এলাকার মুসল্লীরা ওই মসজিদে নামাজ আদায় করে আসছেন। প্রায় ১৭ শতক জমির উপর ওই মসজিদ। মসজিদের সামনে কয়েকটি দোকানঘর রয়েছে। কিন্তু মসজিদের কিছু জায়গা নিয়েবিস্তারিত পড়ুন
দেশে স্ত্রী পাওনাদারদের তাগাদায় অতিষ্ঠ
দালালের খপ্পরে পড়ে মুক্তিযোদ্ধা সন্তান ইয়াহিয়া সৌদি আরবে বিপদাপন্ন
একটি পরিবারকে দেনাগ্রস্ত ও সর্বস্বান্ত করে পরিবার প্রধানকে সৌদি আরবে আটকে রেখে নানা ভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার পিরোজপুর প্রেসক্লাবে পপি বেগম নামে এক মুক্তিযোদ্ধা সন্তানের স্ত্রী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। পপি বেগম তার দুই শিশু সন্তানসহ তার মানবেতর দিন যাপনের কাহিনী তুলে ধরে সাংবাদিকদের জানান, তার স্বামী ইন্দুরকানি থানার হোগলাবুনিয়া গ্রামের ইয়াহিয়া খান কয়েক মাস আগে চাকুরির আশায় ছয় লাখ টাকা দালালের হাতে তুলে দিয়ে সৌদি আরব যান। দালাল পিরোজপুর শহরতলীর ভাইজোড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান লিমন আগে থেকেই সৌদিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবসের উদ্বোধন
‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে উদ্বোধন হয়েছে শিশু অধিকার দিবস-২০১৭ ও বিশ্ব শিশু দিবস। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে বুধবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকের সকল শিশুই গ্লোবাল সিটিজেন। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ বিশ্বের একটি উন্নত দেশে পরিগনিত হবে। আর এজন্য আগামী দিনের নেতৃত্ব গ্রহনের জন্য এবং একজন সুনাগরিক হওয়ার জন্য সকল শিশু কিশোরকে শিশু অধিকার সম্পর্কে জানতে হবে। আর এজন্য দরকার অনেক পড়াশুনার। তিনিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপি সমর্থিত আইনজীবীদের মানববন্ধন পন্ড
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও প্রধান বিচারপতির ‘বাধ্যতামূলক ছুটি’ এবং ‘গৃহবন্দী করার’ প্রতিবাদে পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন কর্মসূচি আওয়ামীপন্থী আইনজীবীদের বাধার মুখে পন্ড হয়ে গেছে। গতকাল সমর্থিত কয়েকজন আইনজীবী মানববন্ধনের চেষ্টা করেন। এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও পিপি খান মো. আলাউদ্দিন এর নের্তৃত্বে সংগঠনের নের্তৃবৃন্দ বিএনপির মানববন্ধনে বাধা দেয় ও ব্যানার ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও পিপি খান মো. আলাউদ্দিন বলেন, আদালতের প্রধান ফটকে দাড়িয়ে বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী আদালতেবিস্তারিত পড়ুন
