পিরোজপুর ল্যাবরেটরি স্কুলে “কুঁড়ি ফোটা উৎসব ২০২৬”: সারা দেশভিত্তিক ফ্রি-রেজিস্ট্রেশন মেধাযাচাই পরীক্ষা
শিশুদের আনন্দময় পরিবেশে শিক্ষার আলো ছড়াতে এবং সুপ্ত মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে পিরোজপুর ল্যাবরেটরি ইংলিশ ভার্সন স্কুল আয়োজন করতে যাচ্ছে বিশেষ মেধাযাচাই প্রতিযোগিতা “কুঁড়ি ফোটা উৎসব ২০২৬”। দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা-কালীন প্রিন্সিপাল রহিমা আফরোজ মিলি জানান, শিশুদের আত্মবিশ্বাসী করে তুলতে এবং আন্তর্জাতিক মানের আনন্দময় শিক্ষা পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিযোগিতার বিভাগ ও বিষয়:
গ্রুপ ‘ক’: প্রাক-প্রাথমিক / কেজি ও ১ম শ্রেণি (বয়সসীমা: ৫–৭ বছর)
গ্রুপ ‘খ’: ২য় ও ৩য় শ্রেণি (বয়সসীমা: ৭+–৯ বছর)
মোট ১০০ নম্বরের এই পরীক্ষায় থাকবে বাংলা (২৫), ইংরেজি (২৫), গণিত (২৫) এবং সাধারণ জ্ঞান—বিজ্ঞান, সমাজ ও ধর্ম (২৫)। শিশুদের চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে—এমন ভাবেই প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
আকর্ষণীয় পুরষ্কার ও মেধা বৃত্তি:
প্রতিটি গ্রুপে বিজয়ী শিক্ষার্থীদের জন্য থাকছে এককালীন মেধা বৃত্তি, ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ।
🥇 ১ম পুরস্কার: ৪,০০০/- টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ
🥈 ২য় পুরস্কার: ৩,০০০/- টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ
🥉 ৩য় পুরস্কার: ২,০০০/- টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ
(এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে বিশেষ সম্মাননা সনদ ও স্টেশনারি উপহার।)
জরুরি তথ্যাবলি:
রেজিস্ট্রেশন ফি: সম্পূর্ণ ফ্রি
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ০৭ অক্টোবর ২০২৬
পরীক্ষার তারিখ ও সময়: ০৯ অক্টোবর ২০২৬ (শুক্রবার), সকাল ৯:০০ টা
পরীক্ষার স্থান: পিরোজপুর ল্যাবরেটরি ইংলিশ ভার্সন স্কুল ক্যাম্পাস (২৩৬, ম্যাটারনিটি রোড, পিরোজপুর সদর)
প্রয়োজনীয় নথি: অনলাইন জন্ম সনদ অথবা চলতি শিক্ষাবর্ষের স্কুল ডায়েরির কপি
নিবন্ধন ও তথ্যের জন্য যোগাযোগ:
📞 হটলাইন: +৮৮০ ১৮৭১-৪০৩৫৭৩, +৮৮০ ১৮৩৩-৩৩৩১৭৭, +৮৮০ ১৭৭৭-৮২৬২৩০
✉️ ইমেইল: pirojpurlaboratoryschool26@gmail.com
