প্রধান সূচি

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা হাসপাতালের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের হলরুমে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও হৃদস্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম দিপু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পিরোজপুর ডায়াবেটিস সমিতির সিনিয়র চিকিৎসক ডা. হাবিবুর রহমান, হার্ট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক আহসানুল কবির।
আলোচনা সভায় বক্তারা হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনার উপরও গুরুত্ব দেন তারা। অনুষ্ঠানে হার্ট ফাউন্ডেশনের সদস্য, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial