প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি, মুক্তা জলাশয়ে মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পিরোজপুর সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর(এমপি)।
পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা মৎস্য কর্মকর্তা সজীব সন্নামত এবং সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
এসময় জেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীদের উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। দেশের রূপালি মৎস্য সম্পদ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য চাষ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।
বক্তারা জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানোর আহবায়ক জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial