খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসর নামাজবাদ পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
