প্রধান সূচি

নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সংরক্ষিত নারী (পিরোজপুর-১) আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন (জুই), জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, পিরোজপুর প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, জেলা বিএনপির আহŸায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (আরডিসি) রুবাইয়াত ফেরদৌস’র সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শহিদুল হক চান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, জেলা নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, সাবেক জেলা জুলাই যোদ্ধা কমিটির আহŸায়ক আবু হানিফ, জুলাই যোদ্ধা জসিম উদ্দিন ও সাইদুল ইসলাম, জুলাই শহীদ হাফিজুল সিকদারের বাবা আবু বকর সিকদার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের স্মৃতিকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial