প্রধান সূচি

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

পিরোজপুরে একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। একই ঘটনায় অন্য আরেক আসামী মো. ইউসুফ আকনকে আদালত খালাস দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে পূর্বশত্রæতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার বেতমোর বাজারে মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনের নাম উল্লেখ করে আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত কামরুল আকন ও সোহাগ হাওলাদারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইউসুফ আকনকে খালাস দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial