প্রধান সূচি

বিডিইআরএম’র পিরোজপুর জেলা কমিটি গঠন

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর পিরোজপুর জেলা শাখার দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অশোক দাস মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবি দাস।
সভার শুরুতে পিরোজপুরের বিশিষ্ট দলিত সংগঠক ও সাংবাদিক রঞ্জন বকশীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে অশোক দাস মুন্নাকে সভাপতি, মোহন লাল দাসকে সাধারণ সম্পাদক এবং প্রদীপ কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক করে জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তারক চন্দ্র মালী ও ডলি রানী দাস, সহ-সাধারণ সম্পাদক গোপাল ভক্ত ও সন্ধ্যা রানী মালী, কোষাধ্যক্ষ জনি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভ্রত দাস (শুভ), তথ্য ও গবেষণা সম্পাদক সেতু দাস, আইন বিষয়ক সম্পাদক বাবুল দাস, নারী বিষয়ক সম্পাদক শান্তা দাস এবং সাংস্কৃতিক সম্পাদক দীপক কুমার দাস। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- জয় দাস, বাবু দাস, রনি দাস ও প্রিয়াংকা রানী মালী।
এছাড়া ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন- বিডিইআরএম এর পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি পান্না লাল দাস, বাংলাদেশ সেবাশ্রম পিরোজপুর জেলা শাখার সভাপতি সুনীল কুমার পাইক, মঠবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা সুরেন চন্দ্র দাস এবং পিরোজপুর সু-মেকার সমিতির সভাপতি দিলীপ কুমার দাস।
মোহন লাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বিডিইআরএম এর পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি পান্না লাল দাস, পিরোজপুর সু-মেকার সমিতির সভাপতি দিলীপ কুমার দাস, দলিত নেতা প্রদীপ কুমার দাস, তারক চন্দ্র মালী, হরিজন নেতা গোপাল ভক্ত, অঞ্জু রানী মালী, জনি দাস, বাবুল দাস, সুভ্রত দাস (শুভ), সন্ধ্যা রানী মালী, ডলি রানী দাস, শান্তা দাস, যুব নেতা দীপক দাস, জয় দাস, রাজু দাস, সঞ্জয় দাস (বলাই), নারী নেত্রী সেতু দাস এবং প্রিয়াংকা রানী মালী প্রমুখ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial