প্রধান সূচি

পিরোজপুরে ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে| সোমবার কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়|
আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিচালিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসাইন জুয়েলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টগরা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহিল মাহমুদ| মুর্শিদা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ইস্কেন্দার সেখ, প্রভাষক এ কে এম সাইফুল্লাহসহ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন|
বক্তব্যে অতিথীরা বলেন, আজ ˆনতিকতাপূর্ণ, সৎ-চরিত্রবান মানুষ জাতির জন্য খুব বেশি প্রয়োজন| চারদিকে অবক্ষয়ের যে ভয়াবহতা চলছে, শুধু শিক্ষা অর্জন করলেই হবে না চরিত্র ও অর্জন করতে হবে| তারা পরীক্ষার্থীদের জীবনে যেখানেই যায় সেখানেই যেন সৎ সততা অবল¤^ন করে সেই উপদেশ দেন| বক্তারা পরীক্ষার্থীদের আগামী দিনের সুনাগরিক হয়ে নিজ নিজ কর্মস্থলে দক্ষতার পরিচয় দিবেন বলে আশাবাদআক্তার, ব্যক্ত করেন| বক্তারা আজকের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে সৎ এবং যোগ্যতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন|
অনুষ্ঠানে কলেজের প্রভাষক খালেদা শিলা, নাসরিন আকতার, নিলয় মিস্ত্রি, মিতালী হালদার, পবিত্র বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন|
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার হলে অত্যাবশ্যকীয় সামগ্রী প্রদান করা হয়| অনুষ্ঠানে একাদশ ও পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা ইসলামি গান পরিবেশন করে|

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial