পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
পিরোজপুর জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পিরোজপুর শহরের করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তারা অভিভাবকদের নির্ধারিত সময়ে সন্তানদের টিকা দেওয়ার আহŸান জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২০ হাজার ৭৯১ জন শিশুকে টিকা দেওয়া হবে। জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ১১ দিন এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ‘ভুয়া’ হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার : দুই বছরের কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মাসুদ সাঈদীর চেষ্টায় জিয়ানগরের নিখোঁজ প্রবাসীর সন্ধান »
