পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পিরোজপুরে নানা অয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ভাগীরথি চত্ত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দীকী, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচীব সাইদুল ইসলাম কিসমত পুষ্পার্ঘ অর্পন করেন।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাগ, জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পন করে।
Please follow and like us:
« পিরোজপুরে ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিককে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতে গ্রেফতার ও বিচারের দাবিতে মৎসজীবীদের মানববন্ধন »
