প্রধান সূচি

পিরোজপুরে সুজনের জেলা ও সদর উপজেলা কমিটি পুনর্গঠন

সুজন-সুশসানের জন্য নাগরিকের পিরোজপুর জেলা ও সদর উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রবিবার পিরোজপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয় সুজনের জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম।
সুজনের জেলা সম্পাদক মো. শাহ আলমের শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজনের খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান রঞ্জু, পিরোজপুর জেলা কমিটির সহ-সভাপতি আফজাল হুসাইন লাভলু, সিনিয়র সদস্য উপাধ্যক্ষ লুৎফর রহমান, সিনিয়র সদস্য জগৎপ্রিয় দাস বিশু, আব্দুর রহমান, খায়রুন নাহার রুবি, ফসিউল ইসলাম বাচ্চু, খালিদ আবু প্রমুখ।
সভায় পিরোজপুরে সুজনের উদ্যোগে নির্বাচন বিষয়ক গোলটেবিল, নির্বাচন অলম্পিয়াড, নির্বাচন পর্যবেক্ষণ, সদস্য সংগ্রহ ইত্যাদি বিষয় পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সুজনের পিরোজপুর জেলা ও সদর উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত জেলা কমিটি হচ্ছে- সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম (সাংবাদিক), সহ-সভাপতি আফজাল হুসাইন লাভলু (ব্যবসায়ী), জগৎপ্রিয় দাস বিশু (সাংস্কৃতিক কর্মী ও কৃষিবিদ) ও সহ-সভাপতি লুৎফর রহমান খান (অব: সরকারি কর্মকর্তা), সহ-সভাপতি খালেদা আক্তার হেনা (নারী নেত্রী), সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম শেখ (সহকারী অধ্যাপক, বেসরকারী কলেজ), সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম (সাংবাদিক), সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর মাতা (সাংস্কৃতিক কর্মী), কোষাধ্যক্ষ সিকদার মো. মুস্তাজিবুল হক (অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা), দপ্তর ও প্রচার সম্পাদক এ কে এম সাইফুল্লাহ হুমায়ূন (বেসরকারী চাকুরীজীবি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তালুকদার সোহাগ, তথ্য ও গবেষণা সম্পাদক জুবায়ের আল মামুন (সাংবাদিক), সদস্য উপাধ্যক্ষ লুৎফর রহমান (অব:), ফিরোজ খান (অবসরপ্রাপ্ত ডিজিএম, কৃষি ব্যাংক), খালিদ আবু (সাংবাদিক), সহকারী অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস (অব:), খায়রুন নাহার রুবী (অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক), মাতোয়ারা বেগম (নারীনেত্রী), ফসিউল ইসলাম বাচ্চু (সাংবাদিক), মেহেদী হাসান (ব্যবসায়ী), ডা. মাহবুবা ফেরদৌসী মিথুন ও আফরোজা আক্তার তুলি।
উপদেষ্টা প্রফেসর শেখ সাইদুর রহমান, বশির আহমেদ খান (অবসরপ্রাপ্ত ডিজিএম, কৃষি ব্যাংক) ও মো. শাহজাহান গাজী (উন্নয়ন সংগঠক)।
পুনর্গঠিত সদর উপজেলা কমিটি হচ্ছে
সদর উপজেলা কমিটির সভাপতি হলেন- আব্দুর রহমান (অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা), সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (সাংবাদিক) ও বিলকিস জাহান মিরা (শিক্ষিকা), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), সহ-সম্পাদক এস এম শহিদুল ইসলাম জসীম (অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা), সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব:) হাবিবুর রহমান শেখ (সমাজকর্মী), কোষাধ্যক্ষ কাজী আব্দুর রউফ টুকু (বেসরকারি সমাজ কর্মী), সদস্য শহীদুল ইসলাম মাজেদ (কৃষক নেতা), হানিফ হাওলাদার মন্টু (সমাজ কর্মী), রফিকুল ইসলাম পিন্টু (সমাজ কর্মী), ঈশিতা বেগম হ্যাপী (প্রাক্তন পৌর কাউন্সিলর), মৌসুমি মন্ডল (সাংস্কৃতিক কর্মী) ও মমতাজ বেগম (শিক্ষক)।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial