প্রধান সূচি

পিরোজপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

পিরোজপুরে আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শহরের সিও অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
‎আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা।
‎দিনব্যাপী এই ক্যাম্পে ২ শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial