Monday, October 13th, 2025
নাজিরপুরের শ্রীরামকাঠীতে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মো. মনজুর এলাহী।প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।দিবসটি পালন উপলক্ষে সোমবার জেলা প্রশাসক ও দুযোগ ব্যবস্থপনা অধিদপ্তরের অয়োজনে অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য রিয়াজুল হক রিয়াজসহ ফায়ার সার্ভিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, উদ্দীপন শিশু ও যুব ক্লাবের প্রতিনিধিবৃন্দবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
পিরোজপুরে আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শহরের সিও অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা।দিনব্যাপী এই ক্যাম্পে ২ শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসাবিস্তারিত পড়ুন
