প্রধান সূচি

পিরোজপুরে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুরের শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমারের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টার দিকে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষকের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই’, ‘শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, বাঁচবে বাংলাদেশ’ সহ নানা শ্লোগান দেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয় থেকে পিরোজপুরে শহরে আসার পথে প্রধান শিক্ষক বিপুল মৈত্র’র ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এসময় সহকারী শিক্ষক অসীম কুমারও আহত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial