Monday, September 29th, 2025
পিরোজপুরে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
পিরোজপুরের শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমারের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার সকাল ১১টার দিকে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষকের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই’, ‘শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, বাঁচবে বাংলাদেশ’ সহ নানা শ্লোগান দেয়।মানববন্ধনে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে, সে ব্যবস্থাবিস্তারিত পড়ুন
