প্রধান সূচি

আহবায়ক নজরুল ইসলাম : সদস্য সচিব কিসমত

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

পিরোজপুরে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য করে পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
‎উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে পিরোজপুর শহরের শিল্পকলা একাডেমিতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুরে জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্ত করা কমিটির আহবায়ক ছিলেন অধ্যাপক আলমীর হোসেন এবং সদস্য সচিব ছিলেন গাজী ওহিদুজ্জামান লাভলু।
এদিকে, নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে রাতে শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial