প্রধান সূচি

পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর ‘বাংলালিঙ্ক’ এর সহযোগিতায় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার পিরোজপুর পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয় ও ১২৯ নম্বর পুলিশ লাইনস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীকে আম, কাঠাল, পেয়ারা, আমলকি, লেবুসহ বিভিন্ন ফলজ, ঔষধি এবং বনজ গাছের চারা প্রদান করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়।
এছাড়া পিরোজপুর পুলিশ লাইনস্ এর অভ্যন্তরে তাল, আম, কাঠাল, পেয়ারা আমলকি, লেবুসহ ১০০ ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ উপলক্ষে পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ কৃষ্ণ হালদারের সভাপতিত্বে এবং পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মো. মুনিরুজ্জামান নাসিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সতু বিশ্বাস, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পিরোজপুর মহিলা পরিষদের সম্পাদিকা খালেদা আক্তার হেনা, বাংলালিংকের সিনিয়র জোনাল ম্যানেজার মো. নিয়াজ পারভেজ, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি মোহাম্মদ এনায়েত কবির খান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial