প্রধান সূচি

Wednesday, September 3rd, 2025

 

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত : জেলা ছাত্রদলের কার্যক্রম স্থগিত

পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার কোন কারণ উল্লেখ করা হয়নি।অন্যদিকে, জেলা ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু’র নেতৃত্বাধীন পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্তবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর ‘বাংলালিঙ্ক’ এর সহযোগিতায় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার পিরোজপুর পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয় ও ১২৯ নম্বর পুলিশ লাইনস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীকে আম, কাঠাল, পেয়ারা, আমলকি, লেবুসহ বিভিন্ন ফলজ, ঔষধি এবং বনজ গাছের চারা প্রদান করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়।এছাড়া পিরোজপুর পুলিশ লাইনস্ এর অভ্যন্তরে তাল, আম, কাঠাল, পেয়ারা আমলকি, লেবুসহ ১০০ ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষ রোপণ ও গাছের চারাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial