প্রধান সূচি

পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুওে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দুর্নীতি বিরোধী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় পিরোজপুর শহরের পুরাতন ডিসি অফিস চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চাইনিজ প্যালেস-এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় গ্রীন ফোর্স পিরোজপুর জেলা শাখার আত্মপ্রকাশ হওয়া কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ-এর চেয়ারম্যান মিকাইল রহমান।
গ্রীন ফোর্স জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্না’র সভাপতিত্বে এবং মাকুল খানম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস. এম. হক, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সরকারী কৌশলী (জিপি) এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদল, গ্রীন ফোর্স-এর কেন্দ্রীয় যুগ্ম সধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, গ্রীন ফোর্স জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, কৃষি বাংকের সাবেক ডিজিএম ফিরোজ খান, নারী নেত্রী মিনারা মাহবুব, জাহাঙ্গির হোসেন মিঠু প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, দুর্নীতির বিরুদ্ধে টেকসই সচেতনতা গড়ে তুলতে তথ্য ও প্রমাণের ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। কেবল আইন প্রয়োগ করে দুর্নীতি দমন সম্ভব নয়, বরং প্রয়োজন নৈতিক চেতনার জাগরণ। শৈশব থেকেই সততার বীজ বুনে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতির প্রতি ঘৃণা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, আদর্শ ও আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial