Saturday, August 30th, 2025
পিরোজপুরের ভান্ডারিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এ হত্যাকান্ড ঘটে। নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসেছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে ঘরে এসে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুওে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দুর্নীতি বিরোধী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শনিবার সকাল ১০টায় পিরোজপুর শহরের পুরাতন ডিসি অফিস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চাইনিজ প্যালেস-এ আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় গ্রীন ফোর্স পিরোজপুর জেলা শাখার আত্মপ্রকাশ হওয়া কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে পরিচয় করিয়ে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ-এর চেয়ারম্যান মিকাইল রহমান।গ্রীন ফোর্স জেলাবিস্তারিত পড়ুন
বাগেরহাটের রামপালে পুলিশ পরিচয়ে ডাকাতি : দুই ডাকাত আটক
বাগেরহাটের রামপালে পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতের দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামে মো. আসাদ শেখের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। রামপাল থানা পুলিশ ডাকাত প্রধানসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। একপর্যায়ে গৃহকর্তা মো. আসাদ শেখ দরজা খোলেন। এসময় সাথে সাথে আরো অন্তত ৭/৮ জন ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। ডাকাতরা ঘর তল্লাশি চালিয়েবিস্তারিত পড়ুন
