প্রধান সূচি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পিরোজপুরে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুথানে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে পিরোজপুরে বিজয় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ।
বুধবার বিকেল শহরের স্টেডিয়াম থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কৃষ্ণচুড়া মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন, এলিজা জামান, সাঈদুল ইসলাম কিসমতসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের আকাশে উদীত হয় নতুন সূর্য। দুই হাজারের অধিক ছাত্র-জনতার আত্মদানে রচিত হয়েছে নতুন ইতিহাস, সৃষ্টি হয়েছে এক নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আমরা সবাই এক ও অভিন্ন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial