জুলাই শহীদ দিবস উপলক্ষে
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল
জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ১১টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এবং জেলা প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ পান্নালাল রায়, বাংলা বিভাগের শিক্ষক মামুন-উর রসীদ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এদিন জুলাই শহীদ বিপ্লবীদের স্মরণে কলেজ প্রাঙ্গনে ও পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
