প্রধান সূচি

Wednesday, July 16th, 2025

 

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত

পিরোজপুরে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বুধবার বাদ জোহর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদ দিবস উপলক্ষে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভুঁইয়া জনি, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির প্রমুখ।দোয়া মোনাজাতেবিস্তারিত পড়ুন


জুলাই শহীদ দিবস উপলক্ষে

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল

জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ১১টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এবং জেলা প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ পান্নালাল রায়, বাংলা বিভাগের শিক্ষক মামুন-উর রসীদ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এদিন জুলাই শহীদ বিপ্লবীদের স্মরণে কলেজ প্রাঙ্গনে ও পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial