প্রধান সূচি

বাগেরহাটে ৪টি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জন আটক : মাইক্রোবাস জব্দ

বাগেরহাটের মোল্লাহাটে ৪টি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে এদের আটক করা হয়। ঢাকা মেট্রো চ-১৫-৬৭৭০ নম্বরের একটি মাইক্রোবাস ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্লাশি করে ৪টি ৭.৬২ মি. মি. চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসময় মাইক্রোবাসে থাকা কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫) নামে ১১ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, এসব দুস্কৃতকারী ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের হয়তো বড় ধরণের কোন নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial