প্রধান সূচি

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে বেইলি ব্রিজ ভেঙ্গে ১১ রুটের যান চলাচল বন্ধ

ভান্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার গভীর রাতে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ চরখালী- মঠাবাড়িয়া-পাথরঘাটা সড়কের মাদার্সী বেইলি ব্রীজ ভেঙ্গে ১১টি রুটের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে অতিরিক্ত পাথর বোঝাই দুটি ট্রাক চরখালী থেকে পাথরঘাটার দিকে যাওয়ার সময় চরখালী-মঠাবাড়িয়া-পাথরঘাটা সড়কের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মাদার্সী বাজার সংলগ্ন মাদার্সী সেতু নামের বেইলি ব্রিজে ট্রাক দুটি একই সাথে ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙ্গে পড়ে।

ব্রিজটি ভেঙ্গে পড়ায় দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ, মঠবাড়িয়া-পাথরঘাটা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, বরিশাল, যশোর, চট্টগ্রাম, ঝালকাঠী, ভান্ডারিয়া, কাঠালিয়া, আমুয়াসহ ১১টি রুটের যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন কালে জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জানান, ব্রিজটি সংস্কার না হওয়া পর্যন্ত সাধারণ ও দুরপাল্লার যাত্রীদের খেয়া পারাপারের জন্য ভান্ডারিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ফ্রি করা হয়েছে এবং স্থানীয়ভাবে ট্রাক দুটি অপসারনের উদ্যোগ নেয়া হয়েছে।

সড়ক ও জনপথ বিভগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফকরুল ইসলাম জানান, প্রায় ৭০ টন পাথর বোঝাই (পটুয়াখালী ট-১১-০০৬৫ ও পিরোজপুর ট-১১-০২১১) দুটি ট্রাক একত্রে ব্রীজে উঠলে এবং ব্রিজটি প্রায় ১শ’ ফিট লাম্বা সিংগেল এ্যঙ্গেলে দিয়ে নির্মান করায় অতিরিক্ত ভাড়ে ব্রীজটি ভেঙ্গে যায়। এটি সংস্কারের জন্য যদি অন্যত্র মালামালা পাওয়া যায় তা হলে ১৫ দিনের মধ্যে সংস্কার সম্ভব হবে।

এ বিষয়ে শনিবার সড়ক ও জনপথ বিভাগের বরিশাল সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফজলে রাব্বী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থলে রয়েছে। ইতিমধ্যে ট্রাক দুটি সড়িয়ে নেয়ার কাজ চলছে। বিজ্রটি লম্বা হওয়ার কারনে ব্রিজের অবস্থান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে দ্রুত যানবাহন চলচলের ব্যবস্থা করার জন্য তাকে নির্দেশ দেয়া হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial